ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

খুব শিগগিরই ‘পাঠান ২’ আসছে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩
খুব শিগগিরই ‘পাঠান ২’ আসছে!
জন-দীপিকা-শাহরুখ খান

বলিউডের কিং শাহরুখ খান। চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয়েছে তার। সিনেমাটি নিয়ে তর্ক-বিতর্ক, দেশ জুড়ে উত্তেজনা সবই হয়েছে। তবুও গণমাধ্যমের সামনে দেখা মেলেনি এই অভিনেতাকে। 

তবে ‘পাঠান’ ৫০০ কোটির গণ্ডি পেরোতেই সাংবাদিক সম্মেলনে আসে টিম ‘পাঠান’। সোমবার (৩০ জানুয়ারি) সকলের সামনে এসে গণমাধ্যমকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, পরিচালক সিদ্ধার্থ আনন্দও। স্বাভাবিক ভাবে ‘পাঠান’-এর এই বিরাট সাফল্যের পর সকলেই উৎসুক এই ছবির পরবর্তী ভাগ নিয়ে। ‘পাঠান ২’ কি আসছে? সিদ্ধার্থের উত্তরে কি জানালেন শাহরুখ?

এই ছবি মুক্তির পর থেকে একের পর এক নজির গড়ছে। বলতে গেলে এসআরকে-এর কারণেই হাসি ফিরল হিন্দি সিনেমার প্রযোজক-পরিচালকদের মুখে। ‘পাঠান’ই প্রথম ছবি যা ভারতের বাজারে মাত্র পাঁচ দিনে ২৫০ কোটির গণ্ডি পার করেছে। দর্শক ভালবাসা উজাড় করে দিয়েছে এই ছবিকে। গণমাধ্যমকে করজোড়ে ধন্যবাদ জানান বলিউডের ‘বাদশা’। এই সাংবাদিক সম্মলেনে উঠে আসে শাহরুখের গত চার বছরের জীবনের নানা কথা। তাই এসআরকে-কে সামনে পেয়ে এ বার সকলের একটাই প্রশ্ন, ‘কবে আসছে পাঠান ২!’ সাংবাদিকদের প্রশ্নে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘ঈশ্বর চাইলে নিশ্চয়ই হবে।’

Advertisement

পরিচালকের কথায় পাল্টা শাহরুখ বলেন, ‘আমাদের সকলের জীবনে এই দিনটা খুশির, গুরুত্বপূর্ণ দিনও বটে। সাম্প্রতিক সময় এতটা আনন্দ একসঙ্গে পাইনি। যে দিন আবার সিদ্ধার্থ বলবে, আমি রাজি ‘পাঠান ২’-এর জন্য। আমার কাছে এটা বিরাট সম্মানের।’

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!