প্রথম দুই দিন ৫০ কোটি করে আয় করলেও তৃতীয় দিন এসে তা কমে ৩০ এর ঘরে এসে দাঁড়িয়েছে। এদিন ৩৫-৩৬ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে ব্যর্থ হয়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রাখতে।
তবে এতে হতাশ নয় প্রযোজনা প্রতিষ্ঠান। তারা আশা করছে, রোববারের সরকারি ছুটি এই ক্ষতি পুষিয়ে দেবে। বক্স অফিস বিশ্লেষকরাও তেমনটাই ভাবছেন। তাদের এই ধারণা কতটা সত্য হবে তা এখনো বুঝা যাচ্ছে না।
.png)
মুক্তির দুই দিনে ভারতব্যাপী এ ছবির আয় দাঁড়িয়েছিল ১২৭ কোটি রুপি। অন্যদিকে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ‘পাঠানে’র কাছে হেরেছিল ‘কেজিএফ ২’। কেননা মুক্তির একদিন পর দক্ষিণি সিনেমাটি আয় করেছিল ৪৭ কোটি রুপি। এছাড়া দুইদিনে বিশ্বব্যাপী ‘পাঠানে’র আয় ছিল ২৩৫ কোটি রুপি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।