[ বিনোদন ]
বিয়ের পর বদলাতে চান আলিয়া, রণবীরের ভিন্ন মত
ফাইল ছবি
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ে নিয়েই এখন সবচেয়ে বেশি মাতামাতি বলিপাড়ায়। তাদের নিয়ে চর্চারও শেষ নেই। আগামী ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন ‘রণলিয়া’। অর্থাৎ, হাতে আর মোটে কয়েকটা দিন। তার মধ্যেই আর এক তথ্য ফাঁস হওয়ায় নতুন করে গুঞ্জন শুরু হল।
তবে সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছে যে, আলিয়া নাকি বিয়ের পর তার নামের সঙ্গে ‘কাপুর’ যোগ করার কথা ভাবছেন। অধিকাংশ নারীই যেখানে বিয়ের পর আজকাল আর স্বামীর পদবি গ্রহণ করেন না, সেখানে আলিয়ার এই সিদ্ধান্ত নিয়ে তাজ্জব অনেকেই।
কাপুরদের পারিবারিক ঐতিহ্য রক্ষার জন্যই আলিয়ার এমন ভাবনা কি না তা অবশ্য জানা যায়নি। নীতু সিংও নিজের পদবি পরিবর্তন করে কাপুর হয়েছিলেন ঋষি কপূরকে বিয়ে করার পর। পুত্রবধূ হিসেবে আলিয়াও হয়তো একই পন্থা নেবেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর আলিয়া যে সব ছবিতে অভিনয় করবেন সেগুলোর ক্রেডিটেও আলিয়া ভাট কাপুর রাখতে চান। তবে রণবীর এ নিয়ে জন্য খুব বেশি আগ্রহী নন। তিনি চান যে, আলিয়া শুধু তার শেষ নাম ভাটটুকুই রাখুক।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!