ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক মিস ইউএসএ’র আত্মহত্যা
ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট।
রোববার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের একটি বিলাসবহুল বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে জানানো হয়, নিউ ইর্য়কের ম্যানহাটনে অবস্থিত ৬০তলা বিলাসবহুল একটি ভবনের নবমতলায় বসবাস করতেন ৩০ বছর বয়সী চেসলি। রোববার সকাল সোয়া ৭টায় ভবনটির পাশের রাস্তায় মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘ভবনটির ২৯তলার টেরেসে তাকে শেষবার দেখা যায়। আর এসময় সেখানে তিনি একাই ছিলেন। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।’
আরো পড়ুন>> হুথিদের হয়ে লড়া দুই হাজার শিশুযোদ্ধা নিহত: জাতিসংঘ
১৯৯১ সালের ২৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের জ্যাকসনে জন্মগ্রহণ করেন চেলসি। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পাশাপাশি এক্সট্রা টিভিতে এক বিনোদনমূলক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন ক্রিস্ট।
এই অল্প বয়সী মডেলের মৃত্যুতে তার পরিবার এক বিবৃতিতে জানায়, ‘বিধ্বস্ত ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় চেসলি চলে গেছে। তার আলো, সৌন্দর্য ও শক্তি দিয়ে সে বিশ্বের অন্যান্যদের অনুপ্রাণিত করে রাখতো।’
আরো পড়ুন>> দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই বাসের চাকার নিচে ঝাঁপ যুবকের!
মৃত্যুর আগে ক্রিস্ট ইনস্টগ্রামে এক ছবিও পোস্ট করেন। আর ক্যাপশন লেখেন, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’
ক্রিস্টের আরেক পরিচয়, তিনি একজন অ্যাটর্নি ছিলেন। আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চেয়েছিলেন। দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ডিগ্রি নিয়েছেন তিনি।
উত্তর ক্যারোলিনা থেকে আসা একটি আইন সংস্থার জন্য দেওয়ানি মামলার অনুশীলন করেছিলেন ক্রিস্ট। যে সমস্ত বন্দীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাদের বিনামূল্যে, কম শাস্তি পেতে সাহায্য করার জন্য কাজ করেছিলেন তিনি।