ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কোথায় নতুন বছর উদযাপন করছেন বলিউড তারকারা  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ৩১ ডিসেম্বর ২০২১
কোথায় নতুন বছর উদযাপন করছেন বলিউড তারকারা  
ফাইল ফটো

মাত্র কয়েক ঘণ্টা পর নতুন বছর শুরু হবে। প্রতিবছর বলিউড তারকারা ধুমধাম করে নতুন বছর উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। মুম্বাইয়ে করোনার দাপট ক্রমে বাড়ছে। তাই একঝাঁক বলিউড তারকা মুম্বাই ছেড়ে দেশের অন্য প্রান্তে কিংবা বিদেশে পাড়ি জমিয়েছেন, উদ্দেশ্য নতুন বছর উদযাপন।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি

নেহা ধুপিয়া- অঙ্গদ বেদি: প্রতিবছরের মতো এ বছরও নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি নতুন বছর উদযাপন করতে তাদের প্রিয় ঠিকানা ভারতের গোয়া সমুদ্র সৈকতে গেছেন। এই বলিউড দম্পতির সঙ্গে তাদের দুই সন্তানও সেখানে আছেন। গতকাল তারা পৌঁছেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই সফরের নানা রঙিন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর-আলিয়া ভাট: বলিউডের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর আর আলিয়া ভাট মুম্বাই ছেড়েছেন। গত মঙ্গলবার বিকেলে তাদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তবে আলিয়া আর রণবীর কোথায় এবারের নতুন বছরের উৎসব উদ্‌যাপন করবেন, তা এখনো ফাঁস হয়নি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং- দীপিকা পাড়ুকোন: বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে একটি হলো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। বলিউডের এই তারকা দম্পতিকে গত সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে।

টাইগার শ্রফ-দিশা পাটানি: বলিউড নায়ক টাইগার শ্রফ তার প্রেমিকা দিশা পাটানিকে নিয়ে আবার ছুটি কাটাতে দেশের বাইরে গেছেন। এর আগেও তারা দেশের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুজন ছুটির নানান ছবি শেয়ার করছেন। টাইগার ও দিশা মালদ্বীপে এবারে নতুন বছর উদযাপন করবেন। 

আরো পড়ুন: জন্মদিনে যেসব উপহার পেলেন সালমান খান

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি:  সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি এখন পুরোপুরি ছুটির মেজাজে আছেন। টাইগার আর দিশার মতো তারাও উড়ে গেছেন মালদ্বীপে। গতকাল তাদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে।

গওহর খান ও জায়েদ দরবার

গওহর খান-জায়েদ দরবার: বলিউড অভিনেত্রী গওহর খান তার স্বামী জায়েদ দরবারের সঙ্গে লন্ডনে পাড়ি জমিয়েছেন। সেখানে তারা নতুন বছর উদযাপন করবেন। দুজন তাদের লন্ডন সফরের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

আরো পড়ুন: অনেকের সঙ্গে নায়িকা তমার শারীরিক সম্পর্ক ছিল

হিনা খান ও রকি সওয়াল

হিনা খান- রকি সওয়াল: টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিনা খান তার প্রেমিক রকি সওয়ালের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র গেছেন। সেখানেই তারা নতুন বছরকে স্বাগত জানাবেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!