ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অনেকের সঙ্গে নায়িকা তমার শারীরিক সম্পর্ক ছিল: হিশাম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ৩০ ডিসেম্বর ২০২১
অনেকের সঙ্গে নায়িকা তমার শারীরিক সম্পর্ক ছিল: হিশাম
ছবি: সংগৃহীত

স্বামী হিশাম চিশতীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। ৭ সেপ্টেম্বর দুজনের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়। এর আগে চলতি বছরের শুরুতে তমার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দেন তার স্বামী হিশাম চিশতি।

গত জানুয়ারিতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে হিশাম চিশতি এ হুমকি দেন। তিনি লেখেন, ‘আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কীভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব।’

এর আগেও বার বার একই হুমকি দেন তিনি। ২০২০ সালের ২৬ ডিসেম্বর ফেসবুক লাইভে তমা অভিযোগ করেছিলেন, স্বামী হিশাম চিশতি তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন।

যদিও এরপর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করেননি হিশাম চিশতি।

তমা বলেন, এই সম্পর্কটা নিয়ে অনেক কাঁদাছোড়াছোড়ি ও ঝামেলার সৃষ্টি হয়েছে। এই সম্পর্কটা টেনে নয়ো কোনোভাবেই সম্ভব ছিল না। তাই বিচ্ছেদ হয়েছে। ২০১৮ সালে তমার সঙ্গে হিশাম চিশতীর পরিচয় হয়। ২০১৯ সালের মে মাসে তারা বিয়ে করেন।

বিয়ের এক বছর শেষ হতেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন অভিযোগ। ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত।

তবে সংসার রক্ষা হলো না। গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছে সংসার ভেঙেছে এই তারকার। অনেক দিন ধরেই স্বামীকে ছেড়ে তিনি আলাদা থাকছেন। এদিকে হিশাম চিশতী নিশ্চিত করলেন, গত সেপ্টেম্বরের ৭ তারিখ উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!