নিষিদ্ধ মিয়া খলিফা! তীব্র প্রতিক্রিয়া পর্নস্টারের
পর্নস্টার মিয়া খলিফার টিকটক অ্যাকাউন্ট এবার পাকিস্তান থেকে ব্যান করা হয়েছে। ট্যুইট করে তিনি জানালেন, টিকটিক অ্যাকাউন্ট ব্যান হলেও তার ভিডিওগুলো ট্যুইটারে পাওয়া যাবে। মূলত নিষিদ্ধ কন্টেন্ট পোস্ট করার জন্যই টিকটক এই নিষেধাজ্ঞা জারি করে।
এদিকে পাকিস্তান মিয়া খলিফার টিকটক অ্যাকাউন্ট ব্যান করার পরেও তিনি হার মানতে নারাজ। তিনি ট্যুইট করেন, আমার টিকটক অ্যাকাউন্টটি নিষিদ্ধ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমার পাকিস্তানি ফ্যানেদের জন্য এখন থেকে ট্যুইটারে সমস্ত টিকটক ভিডিও পুনরায় পোস্ট করবো।
পাকিস্তানের টেলি যোগযোগ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করে মিয়া খলিফার অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই পদক্ষেপের পিছনে আসল কারণ এখনো পরিষ্কার হয়নি।
মিয়া খলিফাকে তার টিকটক অ্যাকাউন্টে নিষেধাজ্ঞার বিষয়ে ট্যুইটারে একটি পোস্ট করেন। তিনি সেই সময় খুব হতাশ হয়েছিলেন। টিকটকে মিয়ার ২২.২ মিলিয়ন ফলোয়ার্স এবং ২৭০ মিলিয়ন লাইক রয়েছে।
অতীতে ট্যুইটারে বেশ কয়েকটি বিষয়ে নিয়ে মতামত জানিয়ে সোচ্চার হয়েছিলেন মিয়া খলিফা। জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার পরে মে মাসে, মিয়া খলিফা বেশ কয়েকটি ট্যুইট করেছিলেন। তিনি লেখেন, আমি যতটা উচ্চস্বরে বলি, লেবাননের জন্য প্রার্থনা করুন, সেরকমই বলছি, প্যালেস্টাইনকে মুক্ত করুন।
মিয়া খলিফার ‘মিয়া কে’ নামে একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তিনি খেলাধুলা এবং ফ্যাশনসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করে।