[ বিনোদন ]
মেজাজ হারালেন হৃত্বিক রোশন
হৃত্বিক রোশন
প্রকাশ্যে হৃত্বিক রোশনকে কেউ রেগে যেতে না দেখলেও এবার দেখা গেলো। সম্প্রতি দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বাইয়ে এক হাসপাতালে গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই হাসপাতালের গার্ডের উপর চটে যান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই একটি ভিডিও।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালের গার্ড হৃত্বিককে ভিতরে ঢুকতে বাধা দেন। আর তাতেই বেজায় চটে যান অভিনেতা। তাকে বলতে শোনা যাচ্ছে, বলো আমি এসেছি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিওটির নিচে বিভিন্ন লোকজনকে কমেন্ট করতে দেখা গিয়েছে। তাতে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ লিখেছেন, 'উনি তো শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন, এবং স্যার বলেও সম্বোধন করেন। কেউ আবার লিখেছেন, উনিও মানুষ, তাই মেজাজ হারাতেই পারেন।
হৃত্বিকের রেগে যাওয়ার ভিডিওটি:
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!