ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সজোরে ধাক্কা দিয়ে অভিনেত্রী আশাকে পিষে দেয় ট্রাকটি, ভয়াবহতা রেকর্ড হলো ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৭, ৫ জানুয়ারি ২০২১
সজোরে ধাক্কা দিয়ে অভিনেত্রী আশাকে পিষে দেয় ট্রাকটি, ভয়াবহতা রেকর্ড হলো ক্যামেরায়
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় ট্রাকচাপায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দুর্ঘটনার সময় পেছনে থাকা একটি গাড়ির ড্যাশ ক্যামে (ক্যামেরায়) আশা চৌধুরীকে চাপা দেয়ার পুরো ঘটনা  ভিডিও রেকর্ড হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিনেত্রী আশা চৌধুরী সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী আশা চৌধুরীকে বহনকারী মোটরসাইকেলটি রাস্তার উপর সিগন্যালে দাঁড়িয়ে ছিল। সে সময় একটি মাল বোঝাই ট্রাক দ্রুতগতিতে পাশ কাটানোর সময় মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আশা। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুন>>> আমি আর অভিনয় করতে পারব না, সিনেমা করা ছেড়ে দেব: পূজা চেরি

  অভিনেত্রী আশা চৌধুরীজানা গেছে, দুর্ঘটনার পর তার লাশ সড়কেই পড়েছিল দীর্ঘক্ষণ। পরে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আরো পড়ুন>>> অভিনয় ছাড়াই তিন ছবিতে শাহরুখ কন্যার বাজিমাত

নিহতের পরিবারের বরাতে দারুস সালাম থানার এসআই সোহান আহমেদ ডেইলি বাংলাদেশকে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন।

 অভিনেত্রী আশা চৌধুরীআশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনয় শিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

ভিডিও দেখতে >>>> এখানে <<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ/এএ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!