মৃত্যুর আগে আশার শেষ পোস্টে ছিলো মিশা সওদাগর
সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার গভীর রাতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে শুভেচ্ছা জানান আশা চৌধুরী। ফেসবুকে জানানো ওই শুভেচ্ছায় তিনি লেখেন - ‘শুভ জন্মদিন শাহীদ হাসান মিশা সওদাগর ভাইয়া’। এটিই ছিল তার জীবনের শেষ ফেসবুক পোস্ট।

এদিকে, সোমবার গভীর রাতে দুর্ঘটনার পর তার লাশ সড়কেই পড়েছিল দীর্ঘক্ষণ। পরে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আরো পড়ুন>>>আবারো ভাইরাল প্রভার ভিডিও
নিহতের পরিবারের বরাতে দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ ডেইলি বাংলাদেশকে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ছাত্রী ছিলেন আশা। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি বায়িং হাউসেও চাকরি করতেন।
তিনি আরো বলেন, লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে ওই তরুণী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নাট্যনির্মাতা রোমান রুনি বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়।
আরো পড়ুন>>> বউয়ের ওড়নায় লজ্জাস্থান ঢাকতেন ভিক্ষুক, পেলেন ভাত-কাপড়
মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের ওয়ালে রুনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধু টা আর নেই। আশা চৌধুরী রোড় এক্সিডেন্টে মারা গিয়েছে। সবার কাছে দোয়া চাই।’

আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।
আরো পড়ুন>>> মায়ের নির্দেশে ট্রেন থামাল কিশোর সাজিদ, বাঁচল শতশত যাত্রীর প্রাণ
সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।