ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

করোনার মধ্যে ব্যয়বহুল গাড়ি কিনে আলোচনায় তিন নায়িকা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ২২ ডিসেম্বর ২০২০
করোনার মধ্যে ব্যয়বহুল গাড়ি কিনে আলোচনায় তিন নায়িকা
পরী-অপু-তানহা

২০২০ সাল অর্থাৎ মহামারির বছর। এই বছরটা সবারই খুব বাজেভাবে কেটেছে। ঘরবন্দি জীবন কাটাতে হয়েছে সারাবিশ্বকেই। এই বছরের অধিকাংশ সময়ই মানুষের কেটেছে কর্মহীনতায়। করোনা মহামারিতে ঘরবন্দি থেকেছেন দেশের শোবিজ তারকারাও। তাই বলে শখ পূরণে ঘাটতি রাখেননি তারা। বিলাসি জীবনযাপনে অনেকেই এগিয়ে ছিলেন। তিনজন নায়িকা নতুন মডেলের গাড়ি কিনে আলোচনায় আসেন এ বছর।

‘গ্ল্যামার কন্যা’খ্যাত পরীমনির গাড়ি-বিলাস নতুন কিছু নয়। বিভিন্ন সময় গাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। চলতি বছর সাড়ে তিন কোটি টাকার ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি গাড়ি কেনেন তিনি। রয়েল ব্লু রঙের এই গাড়ি তার সংগ্রহশালা সমৃদ্ধ করবে এতে কোনো ভুল নেই। মাঝখানে একটি নীল রঙের এন্টিক গাড়ি, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চারও কিনেছেন এই নায়িকা। আর এ সবই তার ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।

এর কিছুদিন পর ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস নামি কোম্পানির দামী একটি গাড়ি কিনেছেন। অডি লাল রঙয়ের থ্রি সেলুন গাড়ি কিনে তিনিও আলোচনায় আসেন।

এদিকে লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি কিনে রীতিমত শোরগোল ফেলে দেন নায়িকা তানহা তাসনিয়া। ৮৫ লাখ টাকা দামের এই গাড়ি ব্যাংক লোন করে কিনেছেন বলে জানান এই নায়িকা।  

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!