ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

জিতের ঘরে দেবের প্রেমিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ৫ নভেম্বর ২০২০
জিতের ঘরে দেবের প্রেমিকা
জিত, দেব এবং রুক্মিণী মিত্র

কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা দেব এবং জিত। তাদের উপরই অনেকটা নির্ভর করে টিকে আছে টালিউড। জিত বিবাহিত হলেও দেব কিন্তু এখনো ব্যাচেলর। তবে তিনিও যে খুব তাড়াতাড়ি বিয়ে করছেন সেটা জানান দিয়েছেন। আর তার পাত্রী রেডি অভিনেত্রী রুক্মিণী মিত্র। তবে এবার দেবের গার্লফ্রেন্ড নিয়ে টানাটানি করলে জিত। নিয়ে গেলেন তার ঘরে। 

আর এসবই ঘটেছে অনস্ক্রিনে। জিতের জিৎস ফিল্ম ওয়ার্কস থেকে নির্মিত ‘সুইজারল্যান্ড’ সিনেমায় আবির চ্যাটার্জির বিপরীতে দেখা যাবে রূক্মিণীকে। খবরটি বেশ আলোচনা তৈরি করেছে ওপার বাংলার সিনেমায়।

আরো পড়ুন>>> তাহসান-স্পর্শিয়ার রাতের ছবি ভাইরাল

জিতের প্রযোজনায় সিনেমা করা প্রসঙ্গে রূক্মিণী ভারতীয় গণমাধ্যমকে বলেন, জিতের প্রোডাকশন হাউসের কাছ থেকে এটা আমার তৃতীয় অফার। আগের ছবিগুলো শিডিউলের অভাবে ফিরিয়ে দিতে হয়েছে। এটা কেউ বিশ্বাস করতে চান না। সবাই দেবকে জড়িয়ে গল্প বানায়। এখন কাজটা করছি কারণ সেই সময়টা আমার হাতে রয়েছে।

‘সুইজারল্যান্ড’ সিনেমায় ‘রুমি’ চরিত্রে দেখা যাবে রূক্মিণীকে। এরইমধ্যে ছবিটির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। গেল দুর্গাপূজা উপলক্ষে একটি গানও প্রকাশ হয়েছে এই ছবির। সেখানে নেচে গেয়ে বাজিমাত করতে দেখা গেছে ছবির জুটি আবির-রূক্মিণীকে। চমক হিসেবে হাজির ছিলেন প্রযোজক জিত-ও।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!