[ বিনোদন ]
দেবের বিয়ে নয়, সাত পাকে বাঁধা পড়ছেন পরাণ-শকুন্তলা!
ছবি: সংগৃহীত
মাঝরাতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিয়ের কার্ড পোস্ট করে হৈ চৈ ফেলে দিয়েছেন টলিউড সুপারস্টার তথা সাংসদ দেব। পোস্ট দেখে কমবেশি অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে দেব তাহলে বিয়েটা এবছরই সেরে ফেলছেন! বিয়েটা ঠিক কবে? এমনই নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।
তবে আসল সত্যিটা কী জানেন? বিয়েটা হচ্ছে ঠিকই, তবে দেব-রুক্মিণীর নয়, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার। খবর শুনে অবাক লাগছে একটু?
তাহলে ব্যপারটা একটু খোলাসা করা যাক। বিয়েটা হচ্ছে ঠিকই তবে সেটা বাস্তবে নয়, হচ্ছে রিল লাইফে। জি বাংলার রিয়েলিটি শো খ্যাত পরিচালক অভিজিৎ সেনের প্রথম ছবি ‘টনিক’। সেই ছবিতেই সাতপাকে বাঁধা পড়তে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়াকে।
আরো একটি পোস্টে পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার মালাবদলের ছবি পোস্ট করে দেব লিখেছেন, আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সঙ্গে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!