[ বিনোদন ]
বিয়ের কার্ড পোস্ট করলেন দেব, মুহূর্তেই ভাইরাল
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব শেয়ার করলেন নিজের বিয়ের কার্ড। শুধু তাই নয়, সঙ্গে লিখলেন আশা করি আশীর্বাদ করবেন। আর মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
তাহলে কি এবার সাত পাকে বাঁধা পড়বেন দেব? নাকি কোনো ছবির খবর এভাবে প্রকাশ করছেন অভিনেতা? তবে পুরো বিষয়টি এখন স্পষ্ট না হলেও, ভক্ত মহলে দেবের বিয়ের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। শুধু তাই নয় হৃদয় ভেঙে গেছে দেবভক্ত তরুণীদের।
শুভ বিবাহ লেখা কার্ডটির ছবি শেয়ার দেব লিখেছেন, 'কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকবে'।

যেহেতু রুক্মিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে টলি-পাড়ায় বহুদিন ধরেই জল্পনা এক প্রকার তুঙ্গে সেখানে এই পোস্ট নতুন গুঞ্জন শুরু করবে এটাই স্বাভাবিক। এখন শুধু অপেক্ষার পালা সুখবরটা রিয়েল লাইফের না রিল লাইফের।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!