ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

পাত্রী রেডি, শিগগিরই সজলের বিয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯, ৩ নভেম্বর ২০২০
পাত্রী রেডি, শিগগিরই সজলের বিয়ে
আব্দুন নূর সজল

একজন বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং মডেল আব্দুন নূর সজল। যিনি এখনো ব্যাচেলর। অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ে নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা গুঞ্জন। এছাড়াও বহুদিন থেকেই সজল একটি প্রশ্নের মুখে বার বার পড়ছেন, আর তা হলো- বিয়ে করবেন কবে?

এর উত্তরে গণমাধ্যমকে সজল বলেন, ‘বিয়ের পরিকল্পনা এ বছর ছিলো। এ বছর যেহেতু করোনাকাল, তাই হচ্ছে না। ইনশা আল্লাহ, দেখা যাক আগামী বছর।’

পাত্রী কি ঠিক করা আছে? এমন প্রশ্নে সজলের হাস্যোজ্জ্বল উত্তর, ‘পারিবারিকভাবে।’ সঙ্গে আরো যোগ করলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—এসব আল্লাহর হাতে। এগুলো প্রেডিকশন করার লজিক্যাল গ্রাউন্ড নেই। আমরা সবাই বলতে পারি একরকম, কিন্তু উনিই ডিসাইড করেন কখন কী হবে সেটা।’

ছোট পর্দার এই অভিনেতা বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’। আরো একটি সিনেমার শুটিং করছেন। যদিও সেই সিনেমার নাম এখনই প্রকাশ করতে চান না এ অভিনেতা। এ ছাড়া আরো একটি সিনেমার কথা বেশ এগিয়েছে বলে জানালেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!