ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

এবার নেচে নয়, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলোচনায় নোরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ২১ অক্টোবর ২০২০
এবার নেচে নয়, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলোচনায় নোরা
নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। স্বল্প সময়ে যিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে। মূলত হিট গান 'দিলবার দিলবার' এ আইটেম গার্ল হিসেবে নেচেই তিনি জনপ্রিয়তা পান। এখন লাখো পুরুষের ক্রাশ নোরা ফাতেহি।

তবে নাচের পাশাপাশি বুদ্ধিমত্তা ও রসবোধে পিছিয়ে নেই নোরা। ইন্ডিয়া'স বেস্ট ড্যান্সারে উপস্থাপনার সময় নোরার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের 'ব্যাড ম্যান' হিসেবে পরিচিত গুলশান গ্রোভার এবং শক্তি কাপুর। এক পর্যায়ে আমির খান-রানি মুখার্জী অভিনীত ছবির জনপ্রিয় গান থেকে ধার করে গুলশান নোরাকে বলেন 'আতি ক্যায়া খাণ্ডালা'।

গুলশানের সেই প্রস্তাবে সাড়া না দিয়ে নোরার চটজলদি জবাব 'নেহি ভাইয়া'। গুলশানকে ভাইয়া বানিয়ে দেয়ায় শক্তি কাপুরসহ সেটে উপস্থিত সবাই হাসি চেপে রাখতে পারেননি।

নাচের পাশাপাশি মাঝে মাঝে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নোরাকে। শীঘ্রই মুক্তি পাবে তার 'ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া' ছবিটি। এর মূল চরিত্রে আছেন অজয় দেবগন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!