ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিনোদন দুনিয়ায় স্বস্তির খবর, নবায়ন হলো স্টার সিনেপ্লেক্সের চুক্তি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২০
বিনোদন দুনিয়ায় স্বস্তির খবর, নবায়ন হলো স্টার সিনেপ্লেক্সের চুক্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি মাসের প্রথম দিনে সিনেমাপ্রেমীদের কাছে বড় হতাশার খবর আসে। বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সের সর্ববৃহৎ আউটলেটটি বন্ধ হ‌য়ে যাচ্ছে। এমন খবরে চলচ্চিত্র শিল্প তথা সিনেমাপ্রেমীদে মাঝে নেমে আসে হতাশা।

কিন্তু অবশেষে এলো স্বস্তির খবর, বসুন্ধরাতেই থাকছে স্টার সিনেপ্লেক্সে। আর এবার জানা গেলো গত সপ্তাহে এর চুক্তি নতুন করে নবায়ন করা হয়।

সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয় এই শপিংমলকে কেন্দ্র করেই। প্রথম থেকে এখন পর্যন্ত আমরা সে সমর্থন পেয়েছি, তা ভোলার নয়। দর্শকরাও স্বাচ্ছন্দ্যে এখানে এসেছেন। সিনেপ্লেক্সের শুভানুধ্যায়ীদের জানাতে চাই, আমরা বসুন্ধরাতেই থাকছি; আমাদের চুক্তি নবায়ন হয়েছে।

Advertisement

গত আগস্ট মাসের শেষ সপ্তাহে মার্কেট মালিকের পক্ষ থেকে ফ্লোর ছাড়ার নোটিশ পায় স্টার সিনেপ্লেক্স। অক্টোবর ২০২০ সাল পর্যন্ত তখন চুক্তি ছিল তাদের। অন্যদিকে, স্টার কর্তৃপক্ষ জানায় নিজেদের হতাশা ও অপারগতার কথা। এরমধ্যে গুঞ্জন ওঠে, স্টার সিনেপ্লেক্সকে সরিয়ে একই স্থানে বসুন্ধরা কর্তৃপক্ষ নিজেরাই গড়ে তুলবেন আরেকটি মাল্টিপ্লেক্স। তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটল চুক্তি নবায়নের মাধ্যমে।

উল্লেখ্য, ২০০৪ সালে স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম শুরু হয় পান্থপথের বসুন্ধরা সিটি থেকে। রাজধানীতে তাদের আরো তিনটি মাল্টিপ্লেক্স রয়েছে। এগুলো হচ্ছে- ঝিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীর এসকে টাওয়ারে। আরেকটি উদ্বোধনের অপেক্ষায় মিরপুর সনি সিনেমা হলকে ঘিরে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!