ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারো হাসপাতালে চিত্রনায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ১ সেপ্টেম্বর ২০২০
আবারো হাসপাতালে চিত্রনায়ক ফারুক
চিত্রনায়ক ফারুক

সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারো অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ অনুভব করলে সোমবার হাসপাতালে ভর্তি হন ফারুক ভাই। তিনি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে ১৬ আগস্ট শরীরে জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন। সে সময় দুদফায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগিটিভ আসে। বেশ কয়েদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হলে তিনি বাসায় ফেরেন। 

প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয় বড় পর্দায়।  এরপর ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সারেং বৌ’, মিয়া ভাই’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!