[ বিনোদন ]
অভিনয়ের বাইরে দুই বছর, ফিরতে চান সিনেমা দিয়ে
কুসুম শিকদার
দুই বছর ধরে অভিনয়ের বাইরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় থেকে দূরে থাকলেও করোনার মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। নিয়মিত নাটকে অভিনয়ের প্রস্তাব পেলেও সিনেমা দিয়েই ফিরতে চান তিনি।
জানা গেছে, করোনার মধ্যেও মূলধারার একাধিক ছবির প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তার।
এ বিষয়ে কুসুম শিকদার বলেন, ব্যক্তিগত কিছু বিষয়ের জন্যই অভিনয় থেকে দূরে রয়েছি। অভিনয় না করলেও এ অঙ্গনের সহকর্মী ও নির্মাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। কাজের বিরতি শুরুর পর আরো বেশি অভিনয়ের প্রস্তাব পাচ্ছি।
তিনি আরো জানান, পরিবার থেকেও অভিনয়ে ফেরার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। করোনাকাল অতিক্রম করার পরই অভিনয়ে ফিরবেন তিনি।
এদিকে জানা গেছে, অভিনয়ে দেখা না গেলেও লেখালেখি নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন কুসুম সিকদার। করোনার এই সময়ে দুটি ছোট গল্প লিখেছেন। গল্প দুটির নাম ‘শরতের জবা’ ও ‘ছায়াকাল’। গল্প দুটির সঙ্গে আরেকটি গল্পজুড়ে যোগ করে একটি গল্পের বই প্রকাশের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!