[ বিনোদন ]
নিরব-ইমনের এক ঘণ্টার সঙ্গী মিথিলা
নিরব, মিথিলা ও ইমন
লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠান উপস্থাপন করছেন চিত্রনায়ক নিরব-ইমন। ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিও’র এক ঘণ্টা’ নামের এই আয়োজনে আজকের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অনুষ্ঠানে এই অভিনেত্রী জানাবেন নিজের জীবনের অজানা গল্প।
অনুষ্ঠানটির প্রসঙ্গে নিরব জানান, চলতি ঈদে দর্শকদের জন্য স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করবো। আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকবেন প্রতিদিন। আজ রাত ৮টায় আমাদের সঙ্গী হবেন মিথিলা। আশা করছি আড্ডাটি জমজমাট হবে।
এর আগে ইমন-নিরবের সঙ্গে আনন্দময় এক ঘণ্টায় অতিথি হয়েছিলেন শাকিব খান, মেহজাবিন, ফেরদৌস, মিশা সওদাগর, পূর্ণিমা, আসিফ আকবর, নিপুণ। আগামী পর্বগুলোর অতিথি তালিকায় চমক রয়েছে বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!