ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আসিফের কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪২, ২১ জুলাই ২০২০
আসিফের কণ্ঠে রবীন্দ্রসংগীত
আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। গায়ক থেকে নায়কও হয়ে আলোচিত হয়েছেন তিনি। বলছি শ্রোতাপ্রিয় গায়ক আসিফ আকবরের কথা। এই গায়ক তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত প্রকাশ করলেন।

সোমবার আর্ব এন্টারটেইনমেন্টের ইউটিউবে প্রকাশ হয়েছে ‘আলো আমার আলো’ শিরোনামের গানটি। এর সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

এদিকে আসিফ সম্প্রতি পশ্চিমবঙ্গের কবির সুমনের কথা ও সুরে তিনটি গানে কন্ঠ দিয়েছেন। মাঝে কিছুদিন বিরতির পর সর্বশেষ কয়েক বছরে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন আসিফ আকবর। সোমবার রাতে মৌটুসীর সঙ্গেও নতুন একটি গানের ঘোষণা দেন তিনি।

এ প্রসঙ্গে ফেসবুকে আসিফ আকবর লেখেন, আমার সংগীত ক্যারিয়ারে অনেক অবদান মৌটুসী ভাবীর। ওনার কাছ থেকে পেয়েছি মনোবল। বিশ বছর ধরে ভাবীর সঙ্গে অজানা কারণে গাওয়া হয়ে ওঠেনি। এই গানটায় ভাবীর অদ্ভূত গায়কী আমার খুব ভালো লেগেছে।

‘তুমি এলে এ হাওয়ায়’ শিরোনামে গানটি লিখেছেন কলকাতার রাজীব দত্ত। পার্থ প্রতীম আচার্য্যির সুরে সংগীত করেছেন সেখানকার সৌরভ বাবাই চক্রবর্তী। গানটি প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক ষ্টেশনের ব্যানারে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!