ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চার মাস পর দেশে ফিরলেন ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ১৮ জুলাই ২০২০
চার মাস পর দেশে ফিরলেন ফাহমিদা নবী
ফাহমিদা নবী

করেনাভাইরাসের কারণে দেশের হাজার হাজার মানুষ বিদেশে আটকে রয়েছেন। জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবীও টানা সাড়ে চার মাস লন্ডনে আটকা ছিলেন। অবশেষে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই গায়িকা। 

দেশের ফেরার উচ্ছ্বাস একদম লুকাতে পারেননি। বিমানবন্দরে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে জানালেন মনের কথা। তিনি বলেন, শুভ সকাল... অতপর লন্ডনে আটকে পড়া আমি দীর্ঘ সাড়ে চার মাস পর, আজ সকালে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে গেলাম! আল্লাহ তাআলার অশেষ রহমতে।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মেয়ে আনমলের সঙ্গে সময় কাটানোর জন্য ঢাকা থেকে লন্ডন যান ফাহমিদা নবী। কথা ছিলো মার্চে দেশে ফিরে আসবেন। কিন্তু করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে দেশে ফেরার সুযোগ পাননি তিনি। 

ফাহমিদা নবী বলেন, গিয়েছিলাম মেয়ের সঙ্গে সময় কাটাতে। করোনার কারণে আটকে যেতে হলো। সেটাও অবশ্য এতোটা খারাপ লাগতো না, যদি না ঘরবন্দী থাকতে হতো। একদিকে আমি ভিনদেশের তার উপর টানা প্রায় সাড়ে চারমাসই ঘরবন্দী! আমার সন্তান সঙ্গে ছিলো বলেই কেবল স্বস্তি পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!