[ বিনোদন ]
বিচারকের আসনে তারা
শওকত আলী ইমন, এস আই টুটুল ও ইবরার টিপু
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। নতুন এই আয়োজনে অনলাইনে অংশ নিতে পারবেন দেশ-বিদেশের প্রতিভাবান শিল্পীরা। এ আয়োজনের বিচারক হিসেবে থাকছেন এস আই টুটুল, শওকত আলী ইমন, ইবরার টিপু।
গত ১১ জুন আরটিভি অনলাইনের ফেসবুক পেজে লাইভের মাধ্যমে রিয়েলিটিশোর উদ্বোধন করা হয়। আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতসংশ্লিষ্টরা। অনলাইনে আয়োজন উদ্বোধন করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এ সময় তিনি বলেন, বলেন, সৃষ্টিশীল মেধা কখনো থেমে থাকে না। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে অস্থিরতা বিরাজ করছে। আরটিভি সৃষ্টিশীল কাজে বিশ্বাসী। তাই ঘরবন্দী সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে ‘বাংলার গায়েন’ আয়োজন।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!