[ বিনোদন ]
করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যা নিজেই।
তিনি বলেন, ১২ দিন আগে আমি পরীক্ষা করিয়েছিলাম। তখন পজিটিভ এসেছিল। এখন শারীরিক অবস্থা খুব ভালো। দুইদিন পর আবারো টেস্ট করবো। আশা করি করোনা নেগেটিভ আসবে।
দুই বাংলার জনপ্রিয় এ শিল্পী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় নিয়ে নিয়মিত কাজ করে চলেছেন।
.png)
সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!