[ বিনোদন ]
সুস্থ থাকতে টুইটার ছাড়লেন সোনাক্ষী
সোনাক্ষী সিনহা
নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিলেন সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, আক্রমণ, উৎপীড়ন থেকে দূরে থাকতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী।
নিজের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় করার আগে সোনাক্ষী লেখেন, নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে প্রথম পদক্ষেপই হল সমস্ত নেতিবাচক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আজকাল এই নেতিবাচক বিষয়গুলি টুইটারে থেকে বেশি আর কোথাও নেই। তাই আমি বিদায় নিলাম। সাময়িকভাবে আমি আমার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করছি। বিদায়, শান্তিতে থাকুন।
নিজের টুইটার অ্যাকাউন্টের শেষ এই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সোনাক্ষী।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!