ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সুশান্তকে হারানোর শোক ভুলতে পারছেন না সহকর্মী, বন্ধুরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১৯ জুন ২০২০
সুশান্তকে হারানোর শোক ভুলতে পারছেন না সহকর্মী, বন্ধুরা
সুশান্ত সিং রাজপুত

বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিন দিন পার হয়ে গেলেও তাকে হারানোর শোক ভুলতে পারছে না। সহকর্মী, বন্ধুরা। প্রয়াত অভিনেতাকে নানাভাবে স্মরণ করেছেন তারা। 

তার প্রথম ছবি ‘কাই পো চে’র পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো সুশান্তের। পরে অভিষেকের ‘কেদারনাথ’ ছবিতেও কাজ করেন। অভিষেকের স্ত্রী প্রাজ্ঞ কাপুরের সঙ্গেও বন্ধুত্ব ছিল সুশান্তর। 

তাকে স্মরণ করে তিন হাজার ৪০০ গরিব পরিবারে খাবার সরবরাহ করেছেন তিনি। এটি তিনি করেছেন নিজের অলাভজনক সংস্থা এক সাথ-দ্য আর্থ ফাউন্ডেশনের মাধ্যমে। 

‘তুমবাড়’ খ্যাত পরিচালক আনন্দ গান্ধী লিখেছেন তাদের বন্ধুত্বের কথা। বলেছেন, একসঙ্গে বেশ কয়েকটি প্রজেক্টের কাজ করার কথা ছিল। সিনেমা থেকে সৌরজগৎ নানা বিষয়ে কথা হতো তাদের। ফারহান আখতার সুশান্তকে নিয়ে ‘স্লিপ মাই ব্রাদার স্লিপ’ নামে কবিতা লিখেছেন।

সুশান্তর ‘রাবতা’ সহ-অভিনেত্রী কৃতি শ্যানন লিখেছেন আবেগঘন এক পোস্ট। সুশান্তর শেষকৃত্য থেকে ফিরে কৃতি লিখেছেন, সুশ, তোমার মন তোমার সবচেয়ে বড় বন্ধু, তেমনি সবচেয়ে বড় শত্রুও। তুমি নেই, যেন আমার হৃদয়ের অর্ধেকটাই নিয়ে চলে গেছ। 

এদিকে সুশান্তর টিম প্রয়াত অভিনেতাকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করবে বলে জানিয়েছে, যেখানে থাকবে তার বিভিন্ন লেখা, স্মৃতি। তার টিম সূত্রে জানা গেছে, মৃত্যুর তিন দিন আগেই সবার বেতন বুঝিয়ে দেন সুশান্ত। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!