ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সাবেক ম্যানেজার দিশার মৃত্যুর পাঁচ দিন পরই সুশান্তের আত্মহনন

বিনোদন ডেস্ক 
প্রকাশিত: ১৬:২০, ১৪ জুন ২০২০
সাবেক ম্যানেজার দিশার মৃত্যুর পাঁচ দিন পরই সুশান্তের আত্মহনন
দিশা সালিয়ান ও সুশান্ত সিং রাজপুত। ফাইল ছবি।

মাত্র পাঁচ দিন আগে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকারী দিশা সালিয়ান একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহনন করেন। দিশার মৃত্যুর শোক বা রহস্যের ভেদ করার পাঁচ দিনের মাথায় আত্মহনন করলেন বলিউডের অন্যতম হার্টথ্রব সুশান্ত সিং রাজপুত।

৩৪ বছর বয়সী অভিনেতার মরদেহটি তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। দিশার আত্নহননের পরই সুশান্তের আত্মহননের কারণে বলিউডসহ ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এক সময় দিশা সালিয়ান সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বরুণ ধাওয়ানের ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। কিছুদিন বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও কৌতুক শিল্পী ভারতী সিং- এর ম্যানেজারও ছিলেন দিশা। 

বলিউডের পরিচিত দুই মুখের মৃত্যু রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। দিশা আত্মহননের আগে কোনো সুইসাইড নোট (চিরকুট) রেখে যাননি। অনেক তল্লাশির পর সুইসাইড নোট না পাওয়ার কথা জানায় পুলিশ। তাই কি কারণে দিশা আত্মহনন করলেন তা পরিষ্কার নয়।

দিশার মৃত্যুর পাঁচ দিন পরই সুশান্ত আত্মহননের পথ বেছে নেয়ার বিষয়টি সবাইকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। বলিউডে ভালো অবস্থানে থাকা এ অভিনেতা হঠাৎ বিধ্বংসী সিদ্ধান্ত কেন নিলেন তা কেউ বলতে পারছেন না। এছাড়া মৃত্যুর আগে সুশান্ত কোনো সুইসাইড নোট রেখে যাননি।   

যেখানে দিশার মতো প্রিয় মুখ আত্মহননের পর সবাই স্তব্দ, ঠিক তখনই সুশান্তের আত্মহননে বাকরুদ্ধ বলিউড। তাদের মধ্যে কি যন্ত্রণা ছিল তা এখনো পরিষ্কার নয়। 

এদিকে‘মহেন্দ্র সিং ধোনি আনটোলড স্টোরি’ নায়কের আত্মহত্যার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। এখন পুলিশের বক্তব্যের অপেক্ষায় বলিউড প্রেমীসহ ভক্তরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!