ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুয়েট ভর্তিতে প্রতি আসনের লড়বেন ২৩ পরীক্ষার্থী

কুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৮ জানুয়ারি ২০২৫
কুয়েট ভর্তিতে প্রতি আসনের লড়বেন ২৩ পরীক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে এবারে মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। হিসেব মতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২৩ জন।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) কুয়েটের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। 

উপাচার্য বলেন, ‘কুয়েটসহ মোট ১১টি ভেনুতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এবছর সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী কুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। এর আগে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ১৩ হাজারের ১০০ জন।’ 

Advertisement

উপাচার্য আরো বলেন, ‘পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ডিভাইস নিয়ে আসা যাবে না এবং পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে হলে প্রবেশ করা যাবে। পরীক্ষা নির্বিঘ্ন করতে নগরীর যানজট নিরসনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কামটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: কুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!