রোববার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ষোলশহর থেকে ছেড়ে আসা সোয়া ১০টার শাটলের শেষের বগিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোরসালিন আহাম্মেদ মিরাজ ও তানজিলা আক্তার। তারা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
.png)
জানা গেছে, শাটল ট্রেনের শেষের ফাঁকা বগিতে ইংরেজি বিভাগের দুজন শিক্ষার্থী উঠেছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঐ বগিতে অতর্কিত হামলা করে। এ সময় তারা মোরসালিনের পকেটে থাকা ৮ হাজার টাকা নিয়ে নেয়। এছাড়া তার কাছে থাকা ফোন নিতে গেলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় তারা মোরসালিনের মুখের দুই পাশে ব্লেড দিয়ে আঘাত করে। বগিতে থাকা শিক্ষার্থী তানজিলা আক্তার ভয় পেয়ে ট্রেন থেকে লাফিয়ে পরার সময় মাথায় আঘাত পান।
পরে আহত মোরসালিনকে অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। জরুরি রক্তের প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে তারা বাবা মা তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত মোরসালিন শঙ্কামুক্ত।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, আমরা খবর পেয়ে আহত শিক্ষার্থীকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করি। আমরা শাটল ট্রেনে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নিচ্ছি।