ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৫ ডিসেম্বর ২০২৪
সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি মাভাবিপ্রবি শিক্ষার্থীদের
ছবি: ডেইলি বাংলাদেশ

গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গি ইজতেমা ময়দানে সন্ত্রাসী সাদপন্থিদের বর্বরোচিত হামলার বিচার ও তাদের নিষিদ্ধের দাবি তুলেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে অ্যাকাডেমিক ভবনের নিচতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সাদগ্রুপ ও ঈস্কনসহ দেশের অন্যান্য সব অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী ও ভারতীয় দোসররা তাদের অ্যাজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে গভীর চক্রান্ত করে আসছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সাদগ্রুপ গত ১৭ ডিসেম্বর টঙ্গি ইজতেমার মাঠে রাতের আঁধারে ঘুমন্ত ও নামাজরত মুসল্লিদের ওপর পরিকল্পিত নির্মম হামলা চালায়। এই ঘটনায় তিনজন শহিদ ও অসংখ্য মুসল্লি গুরুতর আহত হয়। আমরা এ সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

Advertisement

এতে উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয়, মো. হাসিবুল হাসান, ইএসআরএম বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান সুরুজ, শিক্ষার্থী মো. মশিউর রহমান প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!