সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় র্যালিটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে র্যালি শুরু করে সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে বাহাদুরশাহ পার্ক ও লক্ষ্মীবাজার এলাকা দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় শান্ত চত্বর এসে শেষ হয়।
র্যালি শেষে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘‘দীর্ঘদিন পর আমরা এই ক্যাম্পাসে একত্রে বিজয় দিবস উদযাপন করছি। ফাসিস্টমুক্ত এই দেশে এইটাই আমাদের প্রথম বিজয় দিবস। তাই আজকের এই বিজয় দিবসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে উৎযাপন করছি।
.png)
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে কুলন্ঠিত করে শেখ মুজিববাহিনী। সারা বাংলাদেশকে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪ এ এসে সেই স্বৈরাচারী হাসিনাকে পরাজিত করে আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছি।
আজকের এই র্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর ‘সুপার ফাইভ’ খ্যাত ৫ ছাত্রনেতা একত্রে অংশগ্রহণ করেন। ঐ পাঁচ ছাত্রনেতা হলেন, সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সিনিয়র সহসভাপতি ইব্রাহীম কবির মিঠু ও সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন।