সোমবার (৯ ডিসেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের অন্য দাবিগুলো হচ্ছে- ফরম ফিল-আপ, ভর্তি এবং এই সংক্রান্ত পেমেন্ট পদ্ধতি অনলাইন ব্যাংকিং সার্ভিসসহ যাবতীয় অফিসিয়াল কার্যসমূহ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করতে হবে; সেন্ট্রাল লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশের সুযোগ দিতে হবে, কোর্স রিলেটেড পর্যাপ্ত বই থাকতে হবে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ও সু-উচ্চসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে; বাসের শিডিউল বাড়াতে হবে এবং রাতের সিডিউলে বাসের সংখ্যা বাড়াতে হবে; গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে; নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ চলাচলে প্রশাসনিক নজরদারি বাড়ানো।
.png)
এছাড়া আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি বাড়িয়ে খাবারের মান বৃদ্ধি করতে হবে; চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়নসহ চিকিৎসা সেবা উন্নত করতে হবে; ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলে সব রাস্তায় গতিসীমা নির্দিষ্ট করে দৃশ্যমান সাইনবোর্ড বাড়াতে হবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে রিকশা সংখ্যা নির্দিষ্টকরণ করতে হবে এবং এর বাহিরে বহিরাগত সব প্রকার যান চলাচলে সতর্কবার্তা সহ এই সেক্টরে প্রক্টরিয়াল টিমের মনিটরিং সেল সক্রিয় করতে হবে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, আমরা ছাত্রবান্ধব কাজ করে থাকি। ছাত্রদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।