অনুষ্ঠানে ৪ শিক্ষককে ২০২৩ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১৬ জন শিক্ষককে একই বছরের ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড এবং ৪ জন শিক্ষককে ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড ও ১০ জন শিক্ষককে ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে ২০২১ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৯ জন এবং ২০২২ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২৫ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৩ জন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, ২ জন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও ১ জন ফার্মেসি, পরিসংখ্যান ও গণিত বিভাগের।
.png)
ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ৫ জন করে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান, গণিত, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের; ৪ জন পদার্থবিজ্ঞান, ২ জন করে ফার্মেসি, রসায়ন ও ফলিত গণিত এবং একজন পরিসংখ্যান বিভাগের।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষক-শিক্ষক ও কৃতী শিক্ষার্থী রয়েছেন। এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে তা দৃশ্যমান হলো। এসব মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীরা আগামীতেও তাদের কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’
বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান।