ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ৪ ডিসেম্বর ২০২৪
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০২৪’। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে এবারের মেলা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এসব তথ্য জানান। এটি ১৪তম আসর বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায় খাগড়াছড়ি জেলার সড়ক ও জনপদ অধিদফতরের প্রকৌশলী সবুজ চাকমাকে ‘বাটারফ্লাই এওয়ার্ড-২০২৪’ প্রদান করা হবে। ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহম্মেদকে। এছাড়া মেলার দিন প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান।

Advertisement

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘এ বছর আমরা ১৪তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তের শিশু কিশোরসহ নানা বয়সের মানুষ প্রজাপতির এ মেলা দেখতে আসেন। প্রজাপতির সঙ্গে প্রকৃতির গুরুত্ব বুঝতে পারেন।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!