ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডেনমার্কে বৃত্তি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৩, ৩ ডিসেম্বর ২০২৪
ডেনমার্কে বৃত্তি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউদার্ন (এসডিইউ)। দেশটির সরকারি বৃত্তি হিসেবে পরিচিত এ স্কলারশিপ  নিতে পারবে বাংলাদেশর শিক্ষার্থীরাও। এ বৃত্তির আওতায় পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে।

জানা গেছে, এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন এই বৃত্তির জন্য। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি ও উপবৃত্তির সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা: ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এ ছাড়া জীবনযাত্রার খরচের জন্য মাসে ৩ হাজার ডেনিশ ক্রোন যা বাংলাদেশি মুদ্রায় টাকায় ৫০ হাজার ৫৭ টাকা দেওয়া হবে।

Advertisement

আবেদনের যোগ্যতা: ডেনমার্ক সরকারি বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। আগ্রহী প্রার্থীদের উচ্চশিক্ষার একটি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের ডেনমার্কে ডিগ্রি গ্রহণের সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়া হবে।

নির্বাচনের মানদণ্ড: আবেদনকারী প্রার্থীদের থেকে সেরা ও যোগ্য শিক্ষার্থীদের পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্টগুলোর ভিত্তিতে প্রার্থীদের ডেনিশ স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখের আগেই প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বৃত্তি
লিংক সফলভাবে কপি হয়েছে!