ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০২৫ সালের এইচএসসির ফরম ফিলআপের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ২ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালের এইচএসসির ফরম ফিলআপের তারিখ ঘোষণা
ফাইল ফটো

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

আর এইচএসসির পরীক্ষার ফরম ফিলআপ ২ মার্চ থেকে শুরু হবে।

ফরম ফিলআপের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!