ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
প্রশ্নফাঁস

রেলের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ২ ডিসেম্বর ২০২৪
রেলের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল
ফাইল ফটো

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে সুবিধাজনক সময়ে পুনরায় এ পরীক্ষা নেয়া হবে।

সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

Advertisement

পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৫ জুলাই পিএসসির অধীনে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর ৫১৬টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ৭ জুলাই রাতে একটি বেসরকারি টেলিভশন চ্যানেল প্রতিবেদন প্রচার করে। পরদিন প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।

এরপর পিএসসিতে সংবাদ সম্মেলন করে তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যেকোনো ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুইদিন পরে প্রতিবেদন প্রকাশ করলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ থাকে না।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!