সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২৫ নভেম্বর তারিখে ১৬৬০/শা-২/প. নং এবং ২৭ নভেম্বর ২০২৪ তারিখে ১৬৬৩/শা-২(ক)/প. নং স্মারকের মাধ্যমে প্রকাশিত ২০২৩ সনের অনার্স চতুর্থ ও প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিতকৃত পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
.png)
সময়সূচি অনুযায়ী, ২০২৩ সনের চতুর্থ বর্ষ অনার্সের স্থগিত হওয়া ২৬ নভেম্বরের পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সনের প্রথম বর্ষের ২৮ নভেম্বরের স্থগিত অনার্স পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুটো পরীক্ষায় সাড়ে ১২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।