ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ২৫ নভেম্বর ২০২৪
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করেছে ঢাবি কর্তৃপক্ষ। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর ২০২৪ তারিখের ১৬৪৮/শা-২(ক)/প. নং মেমোর মাধ্যমে প্রকাশিত অধিভুক্ত সরকারি সাত (০৭) কলেজের ২০২৩ সনের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি হতে আগামী ২৬/১১/২০২৪ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

Advertisement

এতে আরো উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!