নতুন আপগ্রেডেশন সিস্টেম না জানায় গত মঙ্গলবার থেকে বিভিন্ন ইনস্টিটিউটসহ বিদ্যাপীঠ সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবার পেতে ভোগান্তিতে ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গুগলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের দুইটি ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে। গুগলে গিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দিষ্ট ইনস্টিটিউট বা বিভাগ সার্চ করলে পুরাতনে ফ্রেমওয়ার্কে নন আপডেট তথ্য প্রদর্শন করছে কিংবা সার্ভার পুরোপুরি ডাউন দেখাচ্ছে।
.png)
অন্যদিকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নাম 'www.sust.edu' লিখলে নতুন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপডেট তথ্য দেখাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রহিম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিজিটাল সেবা নিশ্চিত করতে সমস্ত কাজ অনলাইনভিত্তিক করেছে। কিন্তু ওয়েবসাইট সার্ভার সমস্যা বা জটিলতা থাকলে, ডিজিটালাইজেশনের দাবি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের উচিত সদ্য তৈরিকৃত ফ্রেমওয়ার্কে সহজে তথ্য পাওয়ার উপায় তৈরি করা।"
রসায়ন বিভাগের শিক্ষার্থী মোমিন বলেন, ‘নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এটা আমাদের জন্য ভালো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত পুরাতন ফ্রেমওয়ার্কটা ডিলেট করে ফেলা। এতে শিক্ষার্থীরা তথ্যের বিভ্রান্তিতে ভুগবে না।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক অধ্যাপক শাহিদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আগের ওয়েবসাইটের ফ্রেমওয়ার্কটা সেকেলে ছিল। এখন নতুন ফ্রেমওয়ার্ক যুক্ত করা হয়েছে। তবে যুক্ত করা নতুন ফ্রেমওয়ার্কের মূল্যায়ন চলতেছে। মূল্যায়ন শেষে ওয়েবসাইটের স্থায়ী ফিচার ব্যবস্থা করা হবে।’