কর্মশালার প্রধান আলোচক দৈনিক কালবেলার ডেপুটি ইনচার্জ অমিত হাসান রবিন কন্টেন্ট ক্রিয়েশনের নানাবিধ বিষয়াদি এবং মাল্টিমিডিয়ার গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সামনে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে কথা বলেন।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান, রেজিস্টার মো. আব্দুল মতিন, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক শবনম জান্নাত এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা তামান্না জেরিন।
.png)
অনুষ্ঠানের অতিথিরা মাল্টিমিডিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
ইকরামুল হাসান ও বৃষ্টি রানী দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা। সবশেষে সহ-সভাপতি রাশেদ রায়হানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘটে।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম, অর্থ সম্পাদক আহমদ মানিক, দফতর সম্পাদক মো. ইকরামুল হাসান, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিয়াম হাসান, অ্যালামনাই রিলেশনস কো-অর্ডিনেটর বৃষ্টি রানী দাস, মেম্বারশিপ কো-অর্ডিনেটর মো. রাজিব সাকলাইন, বিভিন্ন পত্রিকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।