ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিতে মেধাস্বত্ত্ব সংরক্ষণে কর্মশালা শুরু, চলবে আরো ৩ দিন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২ জুন ২০২৪
ঢাবিতে মেধাস্বত্ত্ব সংরক্ষণে কর্মশালা শুরু, চলবে আরো ৩ দিন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি ফান্ডামেন্টালস্ ফর ব্রান্ড ডিজাইনিং’ শীর্ষক ৪ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। 

রোববার (২ জুন) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, আমরা এখন জ্ঞাননির্ভর অর্থনীতি, নতুন নতুন ধারণা ও উদ্ভাবনের যুগে বাস করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চার উৎকৃষ্ঠ প্রতিষ্ঠান উল্লেখ করে তিনে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের এগিয়ে যেতে মৌলিক গবেষণা ও উদ্ভাবনের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনগুলো সংরক্ষণে মেধাস্বত্ত্ব অধিকার সংক্রান্ত আইন ও নীতিমালা সম্পর্কে আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা হবে। এই কর্মশালা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে তাদের গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণে কার্যকরী ভূমিকা রাখবে। 

Advertisement

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের এশিয়া প্যাসিফিক ডিভিশনের পরিচালক মি. অ্যান্ড্রু মাইকেল অং, পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক ফাইয়াজ মুর্শিদ কাজী এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদফতরের পরিচালক ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাপান পেটেন্ট অফিস-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদফতর এবং ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন যৌথভাবে এই কর্মশালা আয়োজনে চারদিনব্যাপী এই কর্মশালায় অনুষদের শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!