রোববার (১০ নভেম্বর) সকালে প্যারিস রোডে বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।
এসময় 'শিক্ষার্থীদের কষ্ট বুঝুন, বরিশালে কেন্দ্র করুন,' 'ভর্তি পরীক্ষার ভোগান্তি কমাও, বরিশালে কেন্দ্র দাও,' ভর্তি পরীক্ষার পথ দীর্ঘ নয়,' 'শিক্ষার্থীদের কষ্ট হয়, বরিশালের শিক্ষার্থীদের স্বপ্নের পথে বাধা নয়' ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
.png)
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসান বলেন, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভোগান্তি কমানো। কিন্তু যে জেলার শিক্ষার্থীদের ভোগান্তি বেশি সে জেলাকেই যুক্ত করা হয়নি। বরিশাল বিভাগে ৬টি জেলা থেকে অনেক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসেন। সেখানে মেয়ে শিক্ষার্থীরা এতো দূরে ভর্তি পরীক্ষা দিতে পারিবারিক বাধার সম্মুখীন হতে হয়। রাজশাহীতে পরীক্ষা দিতে আসার জন্য দুইদিন আগে রওনা দিতে হয়। একদিন বরিশালে অবস্থান করে পরদিন রাজশাহী আসতে হয়। আমরা বরিশাল বিভাগকেও আঞ্চলিক কেন্দ্র করার দাবি জানাই।
এর আগে, ৫ নভেম্বর বিকেলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগকে কেন্দ্র করার সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়।
এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়। আগামী ১৪ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি কমিটির সভায় এই সুপারিশ বিবেচনা করা হবে। ঐ সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।