ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে দলীয় ব্যানারে কার্যক্রম না করার নির্দেশ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ৭ নভেম্বর ২০২৪
শাবিপ্রবিতে দলীয় ব্যানারে কার্যক্রম না করার নির্দেশ
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো ধরনের কার্যক্রম না করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসন।

গতকাল বুধবার (৬ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য বলা হলো।

Advertisement

প্রসঙ্গত, বিপ্লব পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে সাময়িক সময়ের জন্য দলীয় ব্যানারে ক্যাম্পাসে কোনো কাজ যাতে না করা হয় সেজন্য এমন নির্দেশনা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!