ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কর্মক্ষেত্রে জীবপ্রযুক্তিবিদের যথাযথ অবস্থান নিশ্চিতের দাবি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ৫ নভেম্বর ২০২৪
কর্মক্ষেত্রে জীবপ্রযুক্তিবিদের যথাযথ অবস্থান নিশ্চিতের দাবি
ছবি: সংগৃহীত

জীবপ্রযুক্তি বিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) বিভাগের মহাপরিচালক হিসেবে অবিলম্বে একজন জীবপ্রযুক্তিবিদ নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ।

মানববন্ধনে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন এবং জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকে বায়োটেকনোলজির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। দেশের জীবপ্রযুক্তি খাতকে একমাত্র একজন দক্ষ জীবপ্রযুক্তিবিদই অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। চায়ের দোকান থেকে প্রেসিডেন্ট দফতর, এমন কোনো সেক্টর নেই যেখানে জীবপ্রযুক্তিবিদদের স্কোপ তৈরি হয়নি। কিন্তু একটি কুচক্রী মহল আমাদের প্রাপ্য এ সম্পত্তি বেদখল করে রাখছে।”

Advertisement

তিনি আরো বলেন “আমাদের আজকের এই আন্দোলন, আমাদের সম্পত্তির উদ্ধারের আন্দোলন। আমাদের ছাত্রদের ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমরা একটি ডাটা বিশ্লেষণে পেয়েছি, যার নাম ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি, সেখানে এ অবধি মাত্র ৪ শতাংশ বায়োটেকনোজি গ্র্যাজুয়েটকে চাকরির  সুযোগ পেয়েছে। অথচ এ বিভাগের বয়স ৩০ বছরের ওপরে। সরকারের প্রতি অন্তত বিনীত অনুরোধ, তারা যেন এই বৈষম্যের নিরসন করে।”

এসময় জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক মো. কামরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!