ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে গাজা সেবনকালে ২ কর্মচারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৫, ৩ নভেম্বর ২০২৪
জাবিতে গাজা সেবনকালে ২ কর্মচারীসহ আটক ৩
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় মীর মশাররফ হোসেন হল ও শহীদ রফিক-জব্বার হলের দু’জন ডাইনিং বয় ও একজন বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক জায়গায় গাঁজা সেবনকালে ৩ জনকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে তারা এসে আটক করেন।

প্রক্টরিয়াল টিম থেকে জানা যায়, আটককৃতরা হলেন - রফিক জব্বার হলের ডাইনিং এর কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিং এর কর্মচারী নাসিমুল হক বাবু।

Advertisement

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এই তিনজন শান্তি নিকেতনে বসে গাঁজা সেবন করে। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা বাকবিতণ্ডায় জড়ালে প্রক্টররিয়াল টিমকে খবর দেওয়া হয়। প্রক্টররিয়াল টিম তাদের এসে আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক নিষ্ক্রিয়তার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগতের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আটকদের নিরাপত্তা সেলে নেয়া হবে। ইতোমধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনে তাদের বিচার হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!