বুধবার মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সেই গুলি গিয়ে ঐ নারীর মাথায় লাগে।
.png)
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্লবীতে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিজ বাসার সামনে থাকা ঐ নারীর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।