সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসার সঙ্গে এক লাখ ৬৫ হাজার মানুষ জড়িত রয়েছে। আমাদের অধিদফতর থেকে আমরা ছোট-বড় কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেই না। তথ্য পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করি।
.png)
তিনি বলেন, এক জরিপে দেখে গেছে যারা মাদকসেবন করেন তাদের ৯০ শতাংশই পুরুষ। বাকি ১০ শতাংশ নারী। তবে তাতে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মাদকসেবনে নারীদের সংখ্যা কম হলেও নারীদের মাধ্যমে বিভিন্ন অভিনব উপায়ে মাদক ব্যবসা পরিচালনা করা হয়ে থাকে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মো. খোরশিদ আলম প্রমুখ।