শনিবার (২ নভেম্বর) সকালে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
অধ্যাপক আবু সাঈদ বলেন, ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় এ ইউনিটের ও দুপুর আড়াইটায় বি ও সি-ইউনিটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
.png)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।
প্রসঙ্গত, ১২৬টি আসন খালি রেখেই এ বছর ক্লাস শুরু হচ্ছে। তবে ওরিয়েন্টেশনের পর ও কৃষিগুচ্ছের প্রথম ধাপের ভর্তি শেষে খালি আসনগুলো পূর্ণ করতে মেরিট অনুযায়ী শিক্ষার্থীদের ডাকবে বলে জানিয়েছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।