ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবিতে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৯ অক্টোবর ২০২৪
যবিপ্রবিতে রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সাব্বির ও সদস্য সচিব হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীরুল হক।

বুধবার (৯ অক্টোবর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাঈল হোসেন এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের রেহনুমা তারান্নুম। যুগ্মসচিব পদে ইংরেজি বিভাগের কাব্য, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আলিফ, পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আশিক ও এনএফটি বিভাগের মহাসিন। অর্থ সম্পাদক পদে আসাদুল্লাহ আল গালিব। এছাড়া উক্ত কমিটিতে ভিন্ন ভিন্ন পদে ২৩ সদস্য দায়িত্ব পালন করবেন।

Advertisement

নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান সাব্বির বলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের সহযোগিতায় আমরা আবারো নতুন করে যাত্রা শুরু করছি। বিশ্ববিদ্যালয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা ও নতুন নেতৃত্ব তৈরির জন্য কাজ করবে এই কমিটি। 

এছাড়া এই ক্লাবকে এগিয়ে নেয়ার জন্য সব সদস্যের সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!